• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহতের খবর, গুঞ্জন নাকি সত্যি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৭ পিএম;
ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহতের খবর, গুঞ্জন নাকি সত্যি

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি এবং ইসরায়েল সরকারও বিষয়টি নিশ্চিত করেনি।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত লাগে এবং এতে তিনি নিহত হয়েছেন। 

একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

প্রতিবেদনে মূলত মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টের উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং সে সময় সেখানে উপস্থিত ছিলেন বেন-গিভর।

তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি সত্যিই স্কট রিটার ব্যবহার করেন কি না কিংবা অ্যাকাউন্টটি ভুয়া কি না—তা এখনো নিশ্চিত নয়। এছাড়া হামলার কোনো ভিডিও, ছবি বা যাচাইযোগ্য প্রমাণও প্রকাশ করা হয়নি।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। দপ্তরের রেকর্ড অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ।

উল্লেখ্য, এর আগেও ইরানের কয়েকটি সংবাদমাধ্যম নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি করেছিল। তবে পরে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম সেসব তথ্যকে গুজব বা যাচাইহীন দাবি বলে উল্লেখ করে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন