• ঢাকা
  • বুধবার, ২৬ আগষ্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম;
বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ খ্রি. (১৪৪৮ হিজরি) উপলক্ষে "মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী" শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাবগম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন বরগুনা ও সিরাত একাডেমি বরগুনার সহযোগিতায় এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় চিফ হুইপ ও সংসদ সদস্য (বরগুনা-২) জনাব মোঃ নূরুল ইসলাম মণি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। ​আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন পুলিশ সুপার, বরগুনা জনাব মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এবং সিভিল সার্জন, বরগুনা ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ। ​বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাম্য, শান্তি, ও মানবতার আদর্শ এবং তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিরাত একাডেমির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন