• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মধুখালী সরকারী জমি থেকে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫২ পিএম;
মধুখালী সরকারী জমি থেকে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী  সদর বাজার এলাকায় দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমিতে অবৈধ  স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।
১৯ আগস্ট ২০২৬খ্রি.বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।  এ সময় ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার মো. মুন্না হাওলাদার উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান চলাকালীন  উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমান ও মধুখালী থানা পুলিশ পরিদর্শক সুকদেব রায়।
অভিযানে সরকারি জমি দখলমুক্ত করে বাজার এলাকায় সাধারণ মানুষের  ও বিভিন্ন যানবাহন চলাচলের সুবিধা নিশ্চিত হলো। সংশ্লিষ্টদের মতে, সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতে আবার যেন কোন অবৈধ ভাবে দখল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন