• ঢাকা
  • শুক্রবার, ২১ আগষ্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২৯ এএম;
বোয়ালমারীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভা অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, বাল্যবিবাহ, বাজার পরিস্থিতি, জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শিব্বির আহমেদ, 
বোয়ালমারা উপজেলা
বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা।

এ ছাড়া উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহবান জানানো হয়।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন