প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০৮ পিএম;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন ১/১১ সরকারের সময়ে গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তারেক রহমানের কারামুক্তির ১৯ বছর পূর্ণ হলো।
তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।
আরও পড়ুন
এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করে। বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: