নওগাঁর হাটে ধানের দামে ধস: মণপ্রতি ৮০০ টাকায় নেমে আসায় মাথায় হাত কৃষকের
মো: নাফিউর রহমান (নওগাঁ জেলা প্রতিনিধি) :
নওগাঁর বিভিন্ন হাটে ধান কেনাবেচায় চরম মন্দা ও আশঙ্কাজনক দরপতনের দেখা মিলছে। বাজারে ভালো মানের প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৮০০ টাকায়। উৎপাদন খরচ তো দূরের কথা, কাঙ্ক্ষিত দাম না পেয়ে চরম হতাশায় পড়েছেন জেলার হাজার হাজার কৃষক।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে ধান উৎপাদনে খরচ হয়েছে দ্বিগুণের বেশি। কিন্তু ভরা মৌসুমেও বাজারে ধানের এমন অপ্রত্যাশিত দাম পতনে তারা দিশেহারা হয়ে পড়েছেন। উৎপাদিত ধান বিক্রি করে ঋণের বোঝা কীভাবে শোধ করবেন, তা নিয়ে গভীর সংকটে পড়েছেন প্রান্তিক চাষিরা।
হাটের ধান ব্যবসায়ীরা বলছেন, বাজারে ধানের সরবরাহ বাড়লেও সে তুলনায় চালের চাহিদা ও বড় পাইকারদের উপস্থিতি কম। এর প্রভাবেই স্থানীয় বাজারে ধানের দাম ক্রমাগত নিচের দিকে নামছে।
এদিকে উৎপাদন খরচের তুলনায় ধানের দাম এত কমে যাওয়ায় কৃষকদের রক্ষা করতে দ্রুত সরকারিভাবে ধান বা চাল সংগ্রহ অভিযান শুরু করা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষিজীবী সংগঠন ও সচেতন মহল।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: