মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা জাকির হোসেনের একমাত্র কন্যার ইন্তেকাল
নওগাঁর মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা জাকির হোসেনের একমাত্র কন্যার ইন্তেকাল, নেতৃবৃন্দের গভীর শোক
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. জাকির হোসেনের একমাত্র কন্যা সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) একটি নিষ্পাপ প্রাণের এমন অকাল ও আকস্মিক বিদায়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কন্যার এই আকস্মিক ও অপূরণীয় মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকদল ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক বিদায় অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আল্লাহ তাআলা যেন মো. জাকির হোসেন ও তাঁর পরিবারকে এই চরম শোক সহ্য করার মতো মানসিক ধৈর্য ও শক্তি দান করেন।"
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল পরিবারের পাশে থেকে সমবেদনা জানাচ্ছেন আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: