• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে পানি সরবরাহ ব্যাহত, পৌর কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৮ পিএম;
পটুয়াখালীতে পানি সরবরাহ ব্যাহত, পৌর কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ

লিটু,পটুয়াখালী জেলা প্রতিনিধি :

 

ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহে লো-ভোল্টেজের কারণে প্রয়োজন অনুযায়ী পানি উত্তোলন ব্যাহত হওয়ায় পটুয়াখালী পৌর এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এর ফলে পৌরসভার পাইপলাইনের গ্রাহকেরা সাময়িক তীব্র অসুবিধার মুখে পড়েছেন।

গত বুধবার পটুয়াখালী পৌরসভার প্রশাসক মো. তারেক হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক হলে পুনরায় পরিমিত পরিমাণে পানি উত্তোলন ও সরবরাহ করা সম্ভব হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য পটুয়াখালী পৌর কর্তৃপক্ষ নাগরিকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পটুয়াখালী শহরে প্রতিদিন ৮ থেকে ১০ বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এর ফলে পাম্প চালিয়ে পর্যাপ্ত পানি তোলা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ পরিস্থিতির এই অবনতির বিষয়টি পৌরসভার সর্বসাধারণের অবগতির জন্য গত ১ ও ২ সেপ্টেম্বর মাইকিং করে প্রচার করার নির্দেশও দেওয়া হয়েছিল।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন