• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৩ পিএম;
গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরন

কৃষিই সমৃদ্ধি উপকূলীয় অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরন করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম ব্যাচে ৬০ জন চাষিকে প্রশিক্ষণ দেয়া হয়। চাষি প্রশিক্ষণ উদ্বোধন করেন মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল।  প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. রতন কুমার গণপতি, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা,  বিএসআরআই, বরিশালসহ ৬ জন বিশেষজ্ঞ। 

গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার চাকামইয়া, নীলগঞ্জ, টিয়াখালী, মিঠাগঞ্জ, মহিপুর, ডালবুগঞ্জ ইউনিয়নের ২৪০ চাষিকে সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ এবং উপকরণ দেয়া হচ্ছে। উপকরণ গুলো হচ্ছে রস জ্বালদেয়ার ডোংগা, কলস, লোহার দা সহ ৮ প্রকারের উপকরণ। 

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপকরণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী। পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক প্রমুখ। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন