• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহাদেবপুরে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫১ পিএম;
মহাদেবপুরে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগ নেত্রী রোকেয়ার বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে স্থানীয় একটি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী রোকেয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দেওয়ায় উল্টো প্রাণনাশের হুমকি ও বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক সাধারণ নাগরিক।

ভুক্তভোগী পরিবারটির অভিযোগ সূত্রে জানা যায়, তাদের বাড়ির সামনের প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত চলাচলের রাস্তার ওপর সম্প্রতি কয়েকটি পিলার স্থাপন করে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। ওই রাস্তা দিয়ে কেবল তাদের পরিবারই নয়, বরং এলাকার একাধিক পরিবার নিয়মিত যাতায়াত করে আসছে। তাদের দাবি, এই রাস্তা দিয়ে চলাচলের সুনির্দিষ্ট অনুমতি রয়েছে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় বৈধ দলিল ও কাগজপত্রও তাদের কাছে সংরক্ষিত আছে।

এর আগেও বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও বিচার হয়েছে। বর্তমান চেয়ারম্যান মাসুদ খান এ বিষয়ে বিচার সম্পন্ন করেছিলেন। পরবর্তীতে নাসির খানও বিষয়টি পুনরায় পর্যালোচনা করেন এবং সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে ভুক্তভোগী পরিবারের পক্ষেই সিদ্ধান্ত দেন বলে জানানো হয়।

তবে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী রোকেয়া সমস্ত সিদ্ধান্ত ও সালিশ অমান্য করে নিজের প্রভাব খাটিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদ করলে ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ভুক্তভোগীকে সরাসরি গুলি করে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতি কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; এ নিয়ে কথা বলার জেরে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে মারধরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পক্ষে স্থানীয় আশপাশের একাধিক পরিবার সাক্ষী হিসেবে রয়েছে এবং প্রয়োজন তারা সাক্ষ্য দিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।

আইনসম্মত ও দলিলভিত্তিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা দাবি করে ভুক্তভোগী পরিবারটি। পাশাপাশি নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত এই দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন