মহম্মদপুরে ২১পিস ইয়াবাসহ এক যুবক আটক
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৬ এএম;
মাগুরা জেলা প্রতিনিধি :
মহম্মদপুরে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মাগুরার মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ আনোয়ার হোসেন (৩২) নামক ঐ যুবককে ২১পিস ইয়াবাসহ আটক করতে সমর্থ হয় পুলিশ। আটককৃত যু্বক আউনাড়া গ্রামের মোঃ ধলা মিয়ার ছেলে।
বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহিদ ও এসআই রাজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ বিশেষ অভিযানে আউনাড়া থেকে আনোয়ার হোসেনকে আটক করা হয়। আনোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্ত্তুতি চলছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: