• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ইতালি, জার্মানি, তারপর কানাডার স্বপ্ন দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেয় চক্র


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২৪ পিএম;
ইতালি, জার্মানি, তারপর কানাডার স্বপ্ন দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেয় চক্র

ইতালি, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৬ জুন) রাজধানীর মিরপুরে র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার কে. এন. রায় নিয়তি।

তিনি জানান, শুক্রবার ঢাকার মিরপুর ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। ইমরান হোসেন নামে এক ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের তথ্যমতে, প্রতারক চক্রটি ইমরান হোসেনকে প্রথমে ইতালি, পরে জার্মানি এবং সর্বশেষ কানাডায় পাঠানোর আশ্বাস দেয়। বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।

পরবর্তীতে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে অভিযুক্তরা তাদের অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, তদন্ত ও অনুসন্ধানের সময় একই চক্রের মাধ্যমে প্রতারণার শিকার আরও বেশ কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। তাদের কাছ থেকেও একই কৌশলে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন