• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মধুখালীতে মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩১ পিএম;
মধুখালীতে মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মধুখালীতে মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

ফরিদপুরের মধুখালী উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের অন্যতম লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসার। তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, “মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে একদিকে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, অন্যদিকে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারবেন।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল এবং অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন