• ঢাকা
  • শুক্রবার, ০৭ আগষ্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৭ পিএম;
প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা

প্রতিবন্ধী এক জামায়াতের কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলা জামায়াতের এক জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত নুরুল ইসলাম সজল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গজারিয়া পাড়ের প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের সময় জামায়াত নেতা নুরুল ইসলামকে আটক করে গ্রামবাসী। পরবর্তী সময়ে ন্যায় বিচারের আশ্বাসে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় প্রাথমিকভাবে ঘটনাটির নিষ্পত্তির চেষ্টা করা হয়। এরপর অভিযুক্ত জামায়াত নেতার বড় ভাই কাজল মিয়ার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। 

পরে অভিযোগটি উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষার্থে নুরুল ইসলামকে ইউনিয়ন জামায়াতের সভাপতির পদসহ দলীয় সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, ‌‘নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে জানতে নুরুল ইসলামের মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। কিছুক্ষণ পর আবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন