• ঢাকা
  • শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গলাচিপায় : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০৩ পিএম;
গলাচিপায় : প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

সামাজিক মর্যাদা নষ্ট ও হেও প্রতিপন্ন করার প্রতিবাদে গলাচিপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গুয়াবাড়িয়া এ বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মোশাররফ হোসাইন।

তিনি গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। শক্রবার সকাল ১০টায় গার্লস স্কুল রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশাররফ হোসাইন বলেন, আমার ছবি দিয়ে এ, আই এর মাধ্যমে পর্ণোগ্রাফী তৈরি করে ইংরেজীতে ও বাংলায় লেখা ‘মাসুম আহমেদ মীরা’ নামের টেলিগ্রাম আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে আমার সামাজিক মর্যাদা নষ্ট ও আমাকে হেও প্রতিপন্ন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তিব্র প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন