দ্রুততম $২ বিলিয়ন আয় করা সিনেমার তালিকায় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মাত্র ১৭ দিনে ২ বিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’; ছবিটির এই অভূতপূর্ব সাফল্যের পেছনে উঠে এসেছে ১০টি কারণ।
বিশ্ব বক্স অফিসে ইতিহাস গড়ে মাত্র ১৭ দিনে ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল ও সনির নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দ্রুততম সময়ে ২ বিলিয়ন আয়ের তালিকায় এটি এখন 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এর পরেই দ্বিতীয় স্থানে। টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত এবং ডেসটিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ছবিটি বিশ্বজুড়ে ইতিমধ্যেই ২.০২২ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৯৮০ কোটি টাকা) ব্যবসা করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘স্পাইডার-ম্যান’ চরিত্রটির নিজস্ব বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু এবং টম হল্যান্ডের আগের তিনটি সফল চলচ্চিত্রের ধারাবাহিকতা দর্শকদের সিনেমা হলে টানতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এছাড়া ‘নো ওয়ে হোম’-এর আবেগঘণ সমাপ্তির পর পিটার পার্কারের গল্প কোন দিকে মোড় নেয়, তা জানার কৌতূহলও কাজ করেছে প্রবলভাবে।
অন্যান্য এমসিইউ (MCU) ছবির মতো এবার জটিল ‘মাল্টিভার্স’ বা কোনো বিশেষ অলৌকিক বস্তুর (‘ম্যাকগাফিন’) পেছনে না ছুটে নিউইয়র্কের রাস্তায় মাটির কাছাকাছি ও চরিত্রনির্ভর গল্প ফুটিয়ে তোলা হয়েছে। বাস্তবধর্মী আবহ, টম হল্যান্ড ও জেনডায়ার অনস্ক্রিন কেমিস্ট্রি এবং পরিচিত স্পাইডার-ম্যানের চরিত্রকে একদম নতুন রূপে হাজির করার এই প্রচেষ্টাকে দর্শকেরা সানন্দে গ্রহণ করেছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: