• ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে প্রকাশ্যে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা ইমরান বরখাস্ত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৯ পিএম;
ফরিদপুরে প্রকাশ্যে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা ইমরান বরখাস্ত

ফরিদপুরের বোয়ালমারীতে প্রকাশে ঘুষ নেওয়া সেই ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার ( ২৬ জুলাই ২০২৬) দিবাগত রাত ১১টার দিকে তাকে সাময়িভাবে বরখাস্ত করা হয়। এর আগে বিকেলে ঘুষ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ইমরান হোসেন উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকাল থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, সম্প্রতি ওই কর্মকর্তা অফিস কক্ষে নিজ চেয়ারে বসেই একজন সেবাগ্রহীতার নিকট থেকে গুনে গুনে টাকাগুলো নেন। এ সময় টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন। ওই দৃশ্য গোপনে ধারণের পর রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেলে ঘুষ নেওয়ার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। টাকা দেওয়া ব্যক্তির পরিচয় ভিডিওটিতে অস্পষ্ট শোনা যাওয়ায় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি সাতৈর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে প্রকাশ্য দিবালোকে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন।

এসময় তাকে বলতে শোনা যায়, ‘আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমা হয়ে যাবে। স্যার যত তাড়াতাড়ি শুনানি দিবে, ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এ সময় ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, উনিও চল্লিশতম বিসিএস আমিও চল্লিশতম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন