• ঢাকা
  • রবিবার, ০২ আগষ্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে আগস্টে ছুটি ১২ দিন, সেপ্টেম্বরে কত?


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৪ পিএম;
শিক্ষাপ্রতিষ্ঠানে আগস্টে ছুটি ১২ দিন, সেপ্টেম্বরে কত

আগস্ট ও সেপ্টেম্বর মাসে লম্বা ছুটি পেতে যাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আগামী দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১ দিন ছুটি থাকবে।

এর মধ্যে আগস্ট মাসে ১২ দিন ও সেপ্টেম্বরে মিলবে ৯ দিনের ছুটি।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষক-শিক্ষার্থীরা এই ছুটি উপভোগ করবেন।

 আগস্ট মাসের ছুটি

আগস্ট মাসে সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে ১২ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকবে ৯ দিন।

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট ১ দিন, আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১ দিন। এ ছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি থাকবে ১ দিন।

সেপ্টেম্বর মাসের ছুটি

আগামী সেপ্টেম্বর মাসে ছুটি থাকবে মোট ৯ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন।

এ ছাড়া ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১ দিন ছুটি থাকবে।

তবে এ বছর মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে আলাদাভাবে কোনো ছুটি থাকছে না। এ দুই দিনই সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় আলাদাভাবে ছুটি মিলছে না।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন