• ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনাকারীদের কড়া জবাব মেসির স্ত্রীর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৩ পিএম;
আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনাকারীদের কড়া জবাব মেসির স্ত্রীর

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া আর্জেন্টিনার। দুর্দান্ত খেলেও ফাইনালে হেরে শিরোপা হাতছাড়ায় ব্যথিত পুরো টিম।

আর্জেন্টিনা বিরুদ্ধে সুবিধা পাওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে। এমনিতেই শিরোপা হারের বেদনা, তার ওপর অযাচিত দোষারোপ। এতে টালমাটাল অবস্থায় আর্জেন্টাইন ফুটবল দল ও সমর্থকরা।

ক্রীড়া সংবাদমাধ্যম অলফুটবলের প্রতিবেদনে বলা হয়, এই সময় দেশের পক্ষে দাঁড়িয়ে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে একটি শক্তিশালী বার্তা শেয়ার করেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী কনি আনসালদি।

মুহূর্তে ভাইরাল হয়ে তার বার্তাটি। পোস্টে হাজার হাজার কমেন্ট ও লাইক পড়ে আর্জেন্টাইন ও ভক্ত সমর্থকদের।

আর্জেন্টাইন এই অভিনেত্রীর পোস্টটি শেয়ার করে পাশে দাঁড়ান মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এ সময় রোজারিওতে ছিলেন লিওনেল মেসি ও তার পরিবার।

এই সমালোচনার অংশ হিসেবে আমেরিকার অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে ‘পৃথিবীর সবচেয়ে বর্ণবাদী দেশ’ বলে মন্তব্য করেছিলেন।

এ সময় আন্তোনেলা আর্জেন্টিনার মানুষের মধ্যকার ঐক্য তুলে ধরতে বার্তাটি শেয়ার করেন। তাতে লেখা ছিল, ‘আমি আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আর্জেন্টিনায় আমরা সবাই একটি পরিবারের মতো। পরিবারের সদস্যরা একে অপরকে খেপাতে পারে বা সমালোচনা করতে পারে, কিন্তু বাইরের কেউ যদি আমাদের নামে কুৎসা রটায়, তবে আমরা অবশ্যই একে অপরকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হব।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন