• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী প্রঙ্গনে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম;
গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী প্রঙ্গনে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন

পটুয়াখালীর গলাচিপায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় গলাচিপা শ্রীশ্রী  কেন্দ্রীয় কালিবাড়ী প্রাঙ্গণে বটতলা শ্রীশ্রী হরিমন্দির কমিটি আয়োজন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়। 

আয়োজক কমিটি জানান, দেশমাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের কল্যাণ কামনার পাশাপাশি সনাতন ধর্মের ভক্তিমূলক ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করতেই প্রতিবছরের মতো এবারও অষ্টকালীন লীলাকীর্তনের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে কীর্তনীয়া  তনুশ্রী চৌধুরীর হাবরা, উত্তর, ২৪ পরগণা, ভারত এর পরিবেশনায় ভক্তিমূলক অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের প্রথম দিন থেকেই কেন্দ্রীয় কালিবাড়ী প্রাঙ্গণে ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষ কীর্তনে অংশ নেন। ভজন, নামসংকীর্তন ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ, সৃষ্টি হয় এক অপূর্ব আধ্যাত্মিক আবহ।

বটতলা শ্রীশ্রী হরিমন্দির কমিটির সভাপতি দীপক কুমার বনিক (কালু)   বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী দুই দিনও ধারাবাহিকভাবে লীলাকীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক সংগীত পরিবেশিত হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন