শ্রীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শাহীন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শামসুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলার প্রকৌশলী কর্মকতা প্রসেনজিৎ চক্রবর্ত্রী, উপজেলা মহিলা বিষয়ক গৌরাঙ্গ চন্দ্র মন্ডল,উপজেলা সহকারী প্রকৌশলী কর্মকতা অমিতাভ সরকার, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকতা বিধান কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মাফুজুর রহমান, উপজেলার সহকারী প্রকৌশলী মোজ্জাম্মেল প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভালো মানুষ হতে হবে। দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরণ করতে হবে।
দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে শ্রীপুর মিনি স্টেডিয়াম মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
দৈনিক পুনরুত্থান / মোঃ রাশিদুল ইসলাম
- বিষয়:
- শ্রীপুরে* জাতীয়,দুর্যোগ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: