খোন্দকার নাসিরের প্রশংসনীয় উদ্যোগ, দ্বিধাবিভক্ত বোয়ালমারীর সাংবাদিকদের একত্রিত করার প্রয়াস
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের অন্যতম সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাংবাদিকদের বহুদিনের বিভক্তিকে বিলুপ্ত করে একটা প্লাটফর্মে আনার আহবান জানিয়েছেন এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় অদ্য সোমবার (০৮ জুন ২০২৬) সন্ধ্যায় দ্বিধাবিভক্ত সকল গ্রুপের প্রতিনিধিদের নিয়ে একটি সমঝোতা বৈঠকে বসবেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। আজকের এই বৈঠকে যুগান্তকারী ঘটনা ঘটতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহল দাবী করেছেন।
খোন্দকার নাসিরুল ইসলামের এই উদ্যোগকে সাংবাদিক সমাজ ছাড়াও সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। সকলের দাবী নতুন-পুরাতন সমন্বয়ে একটি শক্তিশালী প্রেসক্লাব গঠন হোক।
উল্লেখ্য যে, গত ০৬ জুন (শনিবার) তিনি তাঁর বোয়ালমারীস্থ নিজ কার্যালয়ে
দীর্ঘদিনের বিভক্তি ও অভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটিয়ে বোয়ালমারীর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে বোয়ালমারী প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আজকের বৈঠকে বসার সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
শনিবারের সভায় প্রেসক্লাবের চলমান বিভক্তি, অভ্যন্তরীণ বিরোধ এবং সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মত অনুরোধে খন্দকার নাসিরুল ইসলামকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি যোগ্যতার ভিত্তিতে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে সিদ্ধান্ত হয়। নির্বাচনের মাধ্যমে বোয়ালমারী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ও নিয়মিত কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট কোরবান আলী, মো. রিজাউল হক, কাজী হাসান ফিরোজ, আনোয়ার হোসেন, কাজী আমিনুল ইসলাম এবং মহব্বত জান চৌধুরী। তারা বোয়ালমারী প্রেসক্লাবের বিভিন্ন ধারার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
সভায় বক্তারা বলেন, বোয়ালমারীর সাংবাদিক সমাজকে এক ছাতার নিচে আনার ক্ষেত্রে খন্দকার নাসিরুল ইসলামের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
উপস্থিত সাংবাদিকরা তার আন্তরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: