• ঢাকা
  • শুক্রবার, ১৪ আগষ্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মাগুরায় শতভাগ পাসের গৌরব, অথচ শ্রেণিকক্ষের সংকট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৬ পিএম;
মাগুরায় শতভাগ পাসের গৌরব, অথচ শ্রেণিকক্ষের সংকট

মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরা জেলার মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার শতভাগ  তার একটি  মহম্মদপুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে চালিমিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের ২০২৬ এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে। 

প্রমাণ করেছে—সুযোগ পেলে গ্রামের মেয়েরাও সাফল্যের শিখরে উঠতে পারে।

কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এমন কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীদের জন্য নেই পর্যাপ্ত ও মানসম্মত শ্রেণিকক্ষ। বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের অবস্থা জরাজীর্ণ। ঝড়-বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে, ফলে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অন্য কক্ষে সরিয়ে নিতে হয়। এতে অনেক সময় নিয়মিত পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ে।

একদিকে যখন এই বিদ্যালয়ের মেয়েরা ফলাফলে জেলার সেরাদের কাতারে জায়গা করে নিচ্ছে, অন্যদিকে তাদের শিক্ষার পরিবেশ যদি অনিরাপদ ও অপ্রতুল থাকে—তাহলে বিষয়টি সত্যিই হতাশাজনক।

অত্র এলাকাবাসীর দাবি
প্রশাসন, শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করেছেন —চালিমিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ শ্রেণিকক্ষগুলো দ্রুত সংস্কার এবং প্রয়োজন অনুযায়ী একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

এই মেয়েদের মেধা ও সাফল্য ধরে রাখতে প্রয়োজন শুধু প্রশংসা নয়, প্রয়োজন একটি নিরাপদ, সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ।

প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়টি হতে পারে আরও শত শত মেয়ের স্বপ্ন পূরণের ঠিকানা। তাই এখনই প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও কার্যকর উদ্যোগ নেওয়া।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন