• ঢাকা
  • শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৮ এএম;
শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে ২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সবুজে সবুজে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশে বৃক্ষ রোপন কর্মসূচীর আলোকে মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নেতৃত্বে  শ্রীপুর সরকারী  এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচী পালিত  হয়।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি বনজ বৃক্ষের চারা রোপন করে এ কর্মসূচী পালন করেন। কর্মসূচীর আলোকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে  ১০০টি করে বিভিন্ন জাতের গাছ ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন  শ্রীপুর সরকারী এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামিমুল ইসলাম ও শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও কর্মচারী বৃন্দ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন