ভৈরবে আলোচিত ভাইরাল নারী ফাইটার আটক
পুনরুত্থান ডেস্ক :
কিশোরগঞ্জের ভৈরবে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় হেলমেট পরে ঢাল-লাঠি নিয়ে মারামারিতে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ‘ফাইটার নারী’কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) তারিখে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘটনার বিবরণ ও নেপথ্যের কারণ হিসাবে জানা যায়, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর এলাকায় আঞ্চলিক মহাসড়কের একটি বাসস্ট্যান্ড ও বাজারের নামকরণকে কেন্দ্র করে আকবরনগর ও মিরারচর গ্রামের মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলে আসছে। গত ৩০ আগস্ট, ২০২৬ তারিখে বাজারের নাম রাখা নিয়ে মাইকিং করার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, মারামারি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পুরুষদের পাশাপাশি উভয় পক্ষের নারীরাও দা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষের সময় মাথায় হেলমেট ও হাতে লাঠি-ঢাল নিয়ে এক নারীর অদ্ভুত ভঙ্গিতে আক্রমণ ও মারামারি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। নেটিজেনরা তাকে 'ফাইটার নারী' বা 'ফাইটার ভাবি' হিসেবে আখ্যায়িত করেন। এই সহিংসতার পর পুলিশি অভিযানে ওই আলোচিত নারীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: