গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর গলাচিপায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন প্যাদা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুটিয়ালপাড়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল সাগরদী রোডের পশ্চিম পাশে কুটিয়ালপাড়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ লিটন প্যাদাকে আটক করে।
গ্রেফতারকৃত হলেন, গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকার বাসিন্দা মো. নুরু প্যাদা ছেলে লিটন প্যাদা।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: