• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গলাচিপায় চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ এক পরিবারের অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫২ পিএম;
গলাচিপায় চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ এক পরিবারের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে মো. আমিনুল বিশ্বাসের পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, আমিনুল বিশ্বাস বাড়ি নির্মাণের পর থেকে দক্ষিণ পাশের একটি সরু পথ দিয়ে চলাচল করতেন। পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী জসিম ফরাজী ও তাঁর স্বজনেরা ওই পথে টয়লেট নির্মাণ করলে পথটি বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ২০২৫ সালের ৯ মে একটি রোয়েদাদের মাধ্যমে বিকল্প চলাচলের পথ নির্ধারণ করা হয়।

অভিযোগ রয়েছে, সম্প্রতি রিফাত বিশ্বাস জমি পুনরায় মাপজোকের পর ওই পথ নিজের জমির অংশ দাবি করে রাস্তা কেটে সমান করেন এবং সেখানে কলাগাছ রোপণ করেন। এতে আমিনুল বিশ্বাসের পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে তাঁদের পাশের বাড়ির টয়লেটের পাশ ও পুকুরপাড় দিয়ে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে।

আমিনুল বিশ্বাস বলেন, চলাচলের পথ ফিরে পেতে তিনি চরকাজল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে রিফাত বিশ্বাসের শ্বশুর নেছার খান বলেন, কাগজপত্রে যদি ওই জমি তাঁদের না হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের দাবি, তাঁরা কোনো রাস্তা বন্ধ করেননি; নিজেদের জমি চাষাবাদের উপযোগী করেছেন মাত্র।

চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল হাওলাদার বলেন, আমিনুল বিশ্বাসের চলাচলের পথ বন্ধ হওয়ার বিষয়টি শুনেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন