• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

গলাচিপায় ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৭ পিএম;
গলাচিপায় ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহজালাল ওরফে শাহেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় শাহজালাল ওরফে শাহেদের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহজালাল ওরফে শাহেদ বাদুরা বাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. দেলোয়ার হোসেন মোল্লার ছেলে। তার মায়ের নাম মোছা. রাবেয়া বেগম।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন