গলাচিপায় ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দকানী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আতিকুর রহমান হেলাল (৫৪), মো. বেল্লাল মৃধা (৪৪) ও আনোয়ার দরর্জী (২৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের বাড়ি গলাচিপা পৌরসভার নতুন বাজার এলাকায়।
এ ঘটনায় গলাচিপা থানায় গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: