পাঁচবিবিতে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্ব ও মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বন্ধন এনজিওর কার্যালয়ে বন্ধন মানবাধিকার ও উন্নয়ন সংস্থার আয়োজনে গণতন্ত্রের সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকদের সমাজের আয়না হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার পাশাপাশি সমাধানের পথও দেখাতে হবে।
বন্ধন এনজিওর নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব বলেন, একটি সংবাদই অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পারে। তবে সংবাদ প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীলতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে।
কর্মশালায় মানবাধিকার সুরক্ষা, সংবাদ প্রচারের কৌশল, বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সাংবাদিকরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসময় বন্ধনের সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী, মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহফুজ, জেলা মনিটরিং কর্মকর্তা ড. সাজ্জাদুল বারী, ফ্যাসিলিটেটর বিপ্লব, আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবিতে গণতন্ত্রে
- সাংবাদিকদের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: