বোয়ালমারী জর্জ একাডেমির এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার নাসিরুল ইসলাম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
বোয়ালমারী পৌর সদরে অবস্থিত বোয়ালমারী জর্জ একাডেমির এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার নাসিরুল ইসলাম।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমির এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) জারি করা এক আদেশে ছয় মাসের জন্য বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। পত্র ইস্যুর তারিখ থেকে এ কমিটির অনুমোদনের মেয়াদ ছয় মাস।
অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা খোন্দকার নাসিরুল ইসলাম। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আনিছুজ্জামান পান্নু, যিনি ১৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে বিদ্যালয়ে যোগদান করেন।
অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. জাকির হোসেন চৌধুরী। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্লা।
বোর্ডের আদেশে জানানো হয়েছে, এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার, এডহক কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের অফিস কপিতে অনুলিপি পাঠানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: