• ঢাকা
  • শুক্রবার, ২১ আগষ্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখছি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৪ এএম;
সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখছি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখছি

‘আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিন এনে দিন খাওয়া শ্রমজীবীরা দুই বেলা পেট ভরে খেতে পারবে, সুস্থ পরিবেশে তারা বসবাস করতে পারবে, নিরাপদে-নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবে।

যেখানে আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। যেখানে আমাদের জনসংখ্যার অর্ধেক নারী—তাঁরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।’ গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আগে গণমাধ্যমের কাছে এ প্রত্যাশা ব্যক্ত করেন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপির দলীয় প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন।

আজ সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হবে।

গতকাল গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাসম্পন্ন  দেশের নাগরিক  হিসেবে নিজেদের পরিচিত করব। আমি বিশ্বাস করি, প্রত্যাশা করি, তারেক রহমানের নেতৃত্বেই আমরা বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।’ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রথমেই আমি শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল-আমিনের প্রতি।

কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর কাছে—যাঁদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি তাঁদের পাশে ছিলাম, সুখে-দুঃখে তাঁদের কাছে ছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি।’

তিনি বলেন, ‘সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রত্যাশিত গন্তব্যে পৌঁছাবে।’

এক প্রশ্নের জবাবে কিছুটা আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, ‘অনেক কিছু মিস করব, যা স্মরণ করলে আমি আবেগকে ধরে রাখতে পারি না।

তিনি বলেন, ‘দোয়া করি সৃষ্টিকর্তার কাছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সবাই সরকারকে সহযোগিতা করুন।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমার সবচেয়ে বেশি মনে পড়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমার মন কাঁদে তাঁর কথা মনে এলেই। মহীয়সী এই নারীনেত্রী, প্রথম নারী মুক্তিযোদ্ধার আমি সান্নিধ্য পেয়েছি, স্নেহ পেয়েছি। আজ আমার ক্ষণে ক্ষণে তাঁর কথা স্মরণে আসছে।’

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন