মহম্মদপুরে আগুনে পুড়ে বসত বাড়ি ভস্মীভূত; ১০লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা
সিনিয়র স্টাফ রিপোর্টার ;
মহম্মদপুরে আগুনে পুড়ে বসত বাড়ি ভস্মীভূত হয়েছে; এতে ১০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
মাগুরার মহম্মদপুর উপজেলার কাওড়া পূর্বপাড়ার বাসিন্দা আকিদুল ইসলামের বাড়িতে শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সুত্র মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত আকিদুল কাওড়া পূর্বপাড়ার মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: