• ঢাকা
  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে শিশু সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে স্বামীর গৃহ ছাড়লেন গৃহবধূ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৮ পিএম;
বোয়ালমারীতে শিশু সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে স্বামীর গৃহ ছাড়লেন গৃহবধূ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

 

ফরিদপুরের বোয়ালমারীতে তিন বছরের শিশুকন্যাকে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে মাছুরা পারভীন (২৩) নামের এক গৃহবধূর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী মো: ইব্রাহিম মোল্যা (২৮) শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মাছুরা পারভীন (২৩) বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামের মো: আকবর মোল্যার ছেলে ইব্রাহিম মোল্যার স্ত্রী এবং একই ইউনিয়নের আখালীপাড়া গ্রামের মো: খলিল শেখের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫ বছর পূর্বে  ইব্রাহিম মোল্যার সঙ্গে মাছুরা পারভীন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিন বছর বয়সী একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে স্বামী ইব্রাহিম ফরিদপুরে চাকরিতে অবস্থান করার সুযোগে মাছুরা পারভীন অজ্ঞাতনামা এক যুবকের সাথে  নিয়মিত যোগাযোগ ও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসলে তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি তা মানেননি।
প্রেমিকের সাথে পালিয়ে যাবার সময় মাছুরা পারভীনের রেখে যাওয়া মোবাইল ফোনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বোয়ালমারী উপজেলার গুড়দিয়া গ্রামের মাঠকর্মী রঞ্জিতের সাথে তার একাধিক অন্তরঙ্গ ছবি দেখতে পাওয়া যায়। পরিবারের সদস্যদের ধারণা, রঞ্জিতের সাথেই পালিয়েছে মাছুরা পারভীন।

গত বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে মাছুরা পারভীন তার বাবার অসুস্থতার কথা বলে বাবার বাড়িতে যান। যাওয়ার সময় তিনি জমি ক্রয়ের উদ্দেশ্যে বাড়িতে রাখা নগদ ১৪ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যবহৃত ১টি সোনার চেইন, ১টি সোনার আংটি, ১ জোড়া সোনার কানবালা ও ১ জোড়া স্বর্ণের বালাসহ মোট ৩ ভরি স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা) সাথে করে নিয়ে যান। পরদিন ১৫ অক্টোবর বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটে শাশুড়ি রেবা বেগম ফোনে ইব্রাহিমকে জানান যে, তার স্ত্রী বাড়ি থেকে এক ছেলের সাথে চলে গেছেন।

স্বামীর অভিযোগ, তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সাথে শাশুড়ি রেবা বেগম (৫০) এবং শ্যালিকা মোছা: মুক্তা পারভীন (৩০) প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজস রয়েছে।

অভিযুক্তের মা রেবা বেগম বলেন, "আমার মেয়ে গত বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে বর্তমানে কোথায় আছে সে বিষয়ে আমরা কিছু জানি না। তার পালিয়ে যাওয়ার পেছনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।"

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বোয়ালমারী উপজেলার গুড়দিয়া গ্রামের মাঠকর্মী রঞ্জিতের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন