• ঢাকা
  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কক্সবাজারের টুপটুপ রিসোর্সে অগ্নিকান্ডে, নিহত তিনজন আমতলীর একই পরিবারের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২০ পিএম;
কক্সবাজারের টুপটুপ রিসোর্সে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের

 

হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের টুপটুপ রিসোর্সে অগ্নিকান্ডে নিহত তিন জনের বাড়ী আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামে। অপর চারজনও তাদের স্বজন।

নিহতদের মরদেহ উদ্ধার করতে পরিবারের লোকজন শনিবার বিকেলে ঘটনাস্থলে গেছে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। জানাগেছে, আমতলী উপজেলার অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের জামাতা নুরে আলম, মেয়ে ফারিহা কবির, ছেলে কৌশিক জেরিফ, নাতি ফাইজার আহম্মেদ ও তার ভায়রা মামুনুর রশিদের পরিবারের সাতজন গত বৃহস্পতিবার কক্সবাজারে আনন্দ ভ্রমনে যায়।

ওই খানে তারা টুপটুপ রিসোর্সে ওঠেন বলে জানান কবির তালুকদার। কিন্তু জামাতা নুরে আলম শুক্রবার ঢাকায় ফেরেন। শনিবার অগ্নিকান্ডের সময় তিনজন জানালা ভেঙে বাহিরে বের হন কিন্তু সাতজন বের হতে পারেনি। নিহত সাতজনের মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা কবির তালুকদারের মেয়ে ফাবিহা কবির, ছেলে কৌশিক জেরিফ ও নাতি ফাইজান আহম্মেদ। অপর নিহত ইসরাত জাহান মালিহা, মিলিতা মেহজাবিন আলভি, লায়লা জাহান নাভিলা ও নাফিসতা মীম তার স্বজন। তাদের বাড়ী ঢাকার ফতুল্লা এলাকায়।

কৌশিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে চাকুরীর জন্য প্রস্তুতি নিচ্ছিল। একই পরিবারের তিনজনের মৃতু্র ঘটনায় আমতলীর কালীপুরা এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদার কান্নাজনিত কন্ঠে বলের, আমার কিছুই রইল না। ছেলে, মেয়ে ও নাতি মারা গেছে। তারপর ভায়রার পরিবারের চারজন মারা গেছেন। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি।

এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, শুনেছি অগ্নিকাণ্ডে আমতলীর একই পরিবারের তিনজন নিহত হয়েছে। পরিবার সহায়তা চাইলে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন