ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন
শনিবার (০১ আগস্ট ২০২৬) সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌর সদর বাজার স্বর্ণপট্টি (মাঝের) গলিতে বাজার বণিক সমিতির আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। চলমান কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকনের সভাপতিত্বে এবং বাজার ব্যবসায়ী হারুন অর রশীদের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মত প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে স্বপন কুমার কুন্ডু-কে আহ্বায়ক এবং হারুনুর রশিদ'কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সদস্য হলেন- প্রকাশ কুমার কুন্ডু, ভজন কুমার কুন্ডু,মোঃ হাসিবুল হাসান জুয়েল,মোঃ মহাসিন মেম্বার,মো. ইকবাল হোসেন (শিক্ষক), শাহাবুল শেখ (সাবেক কাউন্সিলর),অলিয়ার রহমান,আহসান হাবিব হাসান,মিরাজ হোসেন,মো. আসাদুজ্জামান মিয়া ও জিয়া মুন্সি।
এই কমিটিতে ৩ জন পুরানো ব্যবসায়িকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন, আব্দুল আওয়াল ফকীর, মো. এবাদত হোসেন ও ননী গোপাল স্বর্ণকার।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: