• ঢাকা
  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কিংবদন্তির বিদায়, ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৩ পিএম;
কিংবদন্তির বিদায়, ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা রেখেই ব্রাজিলের হলুদ জার্সি চিরতরে তুলে রাখলেন এই তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবারে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। সেখানেই তিনি জাতীয় দলের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের পথচলার ইতি টানার কথা নিশ্চিত করেন।

জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয়েছিল নেইমারের। দেশের জার্সিতে তার পরিসংখ্যান অত্যন্ত উজ্জ্বল। ১৩০ ম্যাচে ৮০টি গোল এবং ৫৯টি অ্যাসিস্ট করেন নেইমার। 

বিশ্বকাপ ট্রফি এবং কোপা আমেরিকার শিরোপা জেতার আক্ষেপ নিয়েই দেশের জার্সি গায়ে দেওয়া অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি। চলতি ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হেরে বিদায় নেওয়ার পরই তার অবসরের গুঞ্জন জোরালো হয়েছিল। মেটলাইফ স্টেডিয়ামে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই ম্যাচটিই হয়ে রইল তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

জাতীয় দল থেকে অবসরের পর নেইমারের সম্পূর্ণ মনোযোগ এখন ক্লাব ফুটবলে। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ ইকুয়েডরের মাকারা।

এদিকে সম্প্রতি তরুণ সতীর্থদের অপমান করার যে গুঞ্জন উঠেছিল, তা দৃঢ়ভাবে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি জানান, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে কেবল গঠনমূলক কথা বলেছেন, যা নিয়ে সংবাদমাধ্যমে মনগড়া খবর ছড়ানো হয়েছে।

 

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন