গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ
লিটু পটুয়াখালী প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা ইউনিয়নে তিন শতাধিক তালবীজ রোপণ করা হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) গলাচিপা ইউনিয়ন লোকমোর্চার উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এনএমএস কর্তৃক বাস্তবায়িত ‘গেকা’ প্রকল্পের আওতায় কার্যক্রমটি পরিচালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে ৩ নম্বর ওয়ার্ডের বড়গাবায়া গ্রামের পশ্চিম পুল থেকে শুরু করে এলেমাবাদ ছালেহিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে পর্যায়ক্রমে এসব তালবীজ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে সিভিক ফোরামের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মঈন জানান, পরিবেশ ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে পরিবেশবান্ধব গাছের ভূমিকা অপরিহার্য। ভবিষ্যতেও গলাচিপা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষায় এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, সিভিক ফোরাম ও লোকমোর্চার প্রতিনিধিরাসহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত থেকে সরাসরি অংশগ্রহণ করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: