• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. উৎসব / দিবস

দশমিনায় ১৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিল মানব উন্নয়ন পরিষদ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১২ পিএম;
দশমিনায় ১৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিল মানব উন্নয়ন পরিষদ

লিটু পটুয়াখালী প্রতিনিধি :

 

পটুয়াখালীর দশমিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

গত ​শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় দশমিনা উপজেলা অডিটোরিয়ামে ‘দশমিনা উপজেলা মানব উন্নয়ন পরিষদ’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মানব উন্নয়ন পরিষদের মহাসচিব মো. মশিউর রহমান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ​মো. সালাউদ্দিন সৈকত, দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ​আবুল বাশার।
​এছাড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন সংবর্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ ২ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি মানব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেককে একটি করে ডায়েরি উপহার দেওয়া হয়েছে।

​আয়োজকেরা জানান, এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের কঠোর পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই নিয়মিত এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন