• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৯ পিএম;
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার ৬ই অক্টোবর দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন। প্রধান আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক ড. আসমা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহা।

এছাড়া অভিভাবক প্রতিনিধি বেলায়েত হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলেই একটি মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন