• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পায়রা বন্দর সংলাপে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে জান্নাত উল আফরিন স্নিগ্ধার অংশগ্রহণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৮ পিএম;
পায়রা বন্দর সংলাপে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে জান্নাত উল আফরিন স্নিগ্ধার অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:


Bay of Bengal Conversation 2026-এর তৃতীয় দিনের শেষ পর্বের আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়েছেন জান্নাত উল আফরিন স্নিগ্ধা। আয়োজনে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অতিথি, কূটনীতিক, নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সম্ভাবনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আলোচনায় অংশ নেন তিনি।
দিনব্যাপী বিভিন্ন পর্বে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, বাংলাদেশে নিযুক্ত জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের বিশিষ্ট প্রতিনিধি ও নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করেন জান্নাত উল আফরিন স্নিগ্ধা। এ সময় বাংলাদেশের সম্ভাবনা, আঞ্চলিক সহযোগিতা, অর্থনীতি, বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ ও আলোচনা করেন তিনি।
আয়োজনের একটি গুরুত্বপূর্ণ পর্বে পটুয়াখালীর পায়রা বন্দর নিয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন জান্নাত উল আফরিন স্নিগ্ধা। সেখানে তিনি পায়রা বন্দরের সম্ভাবনা ও এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। পাশাপাশি বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ নেন।
পরবর্তীতে “Justice, Accountability & National Reconciliation” শীর্ষক গুরুত্বপূর্ণ সেশনেও অংশগ্রহণ করেন তিনি। সেশনে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ বিশিষ্ট বক্তারা বিচার, জবাবদিহিতা, সুশাসন ও জাতীয় পুনর্মিলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনার একপর্যায়ে বাংলাদেশের বিচারব্যবস্থা, জবাবদিহিতা এবং জনগণের প্রতি শাসনব্যবস্থার দায়বদ্ধতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উত্থাপন করেন জান্নাত উল আফরিন স্নিগ্ধা।
Bay of Bengal Conversation 2026-এর মতো আন্তর্জাতিক পরিসরের আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতামত তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের বিশিষ্ট প্রতিনিধি ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান তিনি। 
আয়োজনে সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে অংশগ্রহণ করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন জান্নাত উল আফরিন স্নিগ্ধা। আন্তর্জাতিক আয়োজনে দক্ষতা যাচাইয়ের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন