পাঁচবিবিতে বন্ধনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবিতে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২৫টি পরিবারের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং বন্ধনের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পাঁচবিবি পৌরসভার মাতাইশ মোজিল এলাকায় বন্ধনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধনের সভাপতি তারিকুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর বিপ্লব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বন্ধনের নির্বাহী পরিচালক মো. হাফিজ সরদার, প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার এবং পৌর মহিলা দলের সম্পাদিকা গোলশান আরা গ্যালিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদ রানা প্রধান বলেন, “এ ধরনের আয়বর্ধক কর্মসূচি গ্রামের দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি বন্ধনের মতো বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এলে দারিদ্র্য বিমোচনের গতি আরও বাড়বে।”
বন্ধনের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব বলেন, “হতদরিদ্র ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগলগুলো বিতরণ করা হয়েছে। সমাজের উন্নয়নে বন্ধন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে
দৈনিক পুনরুত্থান / দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: