• ঢাকা
  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

২ মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিল হাইকোর্ট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৬ পিএম;
২ মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিল হাইকোর্ট

সাবেক সংসদ সদস্য সৈয়দ ছায়েদুল হক সুমনকে দুই মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এ দুই মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানার হত্যা মামলায় এবং মুগদা থানার হত্যা চেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে সুমনকে জামিন দিয়েছে আদালত।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে নির্বাচিত হন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন