নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো:নাফিউর রহমান,নওগাঁ জেলা প্রতিনিধি:
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেড়ির মোড়স্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
এ সময় নেতাকর্মীদের হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত নানা রঙের ব্যানার, ফোঁস্টুন ও জাতীয় পতাকা শোভা পায়। তারা সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা স্লোগানে মুখর করে তোলেন
শহরের রাজপথ।
জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজমুল হক সনি, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু
ও শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা এবং পৌর বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের মৌলিক অধিকার ও দেশের সার্বিক উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে আসছে। সাধারণ মানুষের সুখে-দুঃখে দলটি অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে বুকে ধারণ করে দেশের তরুণ প্রজন্মকে সুসংগঠিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, নওগাঁর প্রতিটি ঘরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও রাজপথে ছিল, আগামীতেও জনকল্যাণে সরব থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: