• ঢাকা
  • মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বাউফলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম;
বাউফলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিটু, স্টাফ রিপোর্টার:

 

"সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে) এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার ও তাঁর সহধর্মিণী ছালমা আলম লিলি।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক গনি সিকদার, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম চৌধুরী, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এবং রায়হান আকাশ তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরের সরকারি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন