• ঢাকা
  • শনিবার, ০১ আগষ্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীর পাঁচ ময়নাতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৬ এএম;
বোয়ালমারীর পাঁচ ময়নাতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের  পাঁচ ময়নায়-কেওয়াগ্রামে  আলোর নীড়  প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল মাঠে "মাদকমুক্ত সমাজ চাই, মাদকের বিরুদ্ধে চল যুদ্ধে যাই" এই প্রতিপাদ্যকে ধারণ করে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার  (৩১জুলাই ২০২৬) বিকাল ৩টায় স্থানীয় সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, উদীয়মান যুবনেতা, শিক্ষানুরাগী মোঃ আশরাফুজ্জামান মিলন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "একটি সমাজ, একটি জাতি ধ্বংস হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো মাদক সেবন। মাদককারবারী এবং মাদক সেবীরা জাতির দুশমন, তাদেন কঠিন হস্তে দমন করতে হবে। মাদক সেবী যদি আপনার ভাইও হয় তা হলেও  তাকে ছাড় দেবেন না। আইনের হাতে তুলে দেবেন। আজকের এই সমাবেশে দাড়িয়ে ঘোষণা দিচ্ছি যদি কেউ মাদকসহ কাউকে ধরে দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে।"

উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মো: লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম বাবলু, মহিলা ইউপি সদস্য কাজলী বেগম, প্রমুখ। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : মোস্তাফিজুর রহমান প্রধান বক্তা হিসাবে সভায় উপস্থিত থাকার কথা থাকলেও সরকারী বিশেষ প্রয়োজন থাকায় তিনি আসতে পারেন নাই। তবে তিনি মোবাইলে শুভেচ্ছা জানিয়ে সভার সফলতা কামনা করেছেন। 
মানবাধিকার কর্মী, উপাধ্যক্ষ মোহাম্মদ রাজু ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য ফজলুর রহমান বকুল, ইউপি মেম্বার মো: বিল্লাল হোসেন বাকা, মো: বাচ্চু বিশ্বাস, সাহিদা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনতা। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী মো: মন্টু শেখ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন