• ঢাকা
  • সোমবার, ০৩ আগষ্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় পল্লী বিদ্যুৎ এর অতিরিক্ত লোডশেডিং ভোগান্তিতে জনজীবন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৪ পিএম;
বরগুনায় পল্লী বিদ্যুৎ এর অতিরিক্ত লোডশেডিং ভোগান্তিতে জনজীবন

বরগুনায় পল্লী বিদ্যুৎ নিয়ে চলছে এক প্রকারের “তামাশা”। দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। চরম ভোগান্তিতে দিন অতিবাহিত করছেন গ্রামগঞ্জের মানুষ।

বরগুনা জেলার বিভিন্ন উপজেলার অধিকাংশ গ্রামবাসীর সাথে যোগাযোগ করে জানা যায় দিনে রাতে অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। একাধিক গ্রাহকরা বলছেন, বিদ্যুৎ অফিসের মাঠ পর্যায়ের কর্মীরা এলাকায় উপস্থিত না হয়েই মনগড়া ইউনিট লিখে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অভিযোগ শোনার পরিবর্তে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।

পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে ফোনেও মেলে না তেমন সেবা। বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে ফোন দিলে অধিকাংশ সময়েই কল রিসিভ করে না ।অনেক কষ্টে সংযোগ পেলে দায়িত্বপ্রাপ্তরা বলেন, দেশের পরিস্থিতি যেমন চলছে, বিদ্যুৎও সেভাবেই চলবে।মোবাইল ফোনে কল দিয়ে অহেতুক আমাদেরকে বিরক্ত করবেন না। অঘোষিত লোডশেডিং ও রাতভর ভোগান্তি গ্রাহকরা জানিয়েছেন, প্রতিদিন ০৮ -১০ বার বিদ্যুৎ আসে আর যায়, বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখা হয় ঘণ্টার পর ঘণ্টা। এতে করে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

একদিকে যেমন অতিরিক্ত লোডশেডিং এ চরম ভোগান্তি অন্যদিকে হাজার হাজার অটোরিক্সার ব্যাটারি চার্জ।এ সমস্ত অনিবন্ধিত রিক্সা ও অটো রিক্সার ব্যাটারি চার্জে অনেকটা প্রভাব পড়ে বিদ্যুতের উপরে । বর্তমানে প্রচন্ড গরম।

এই গরমে বিদ্যুৎ হীন থাকা খুবই কষ্টকর।এলাকার সাধারণ মানুষ বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং থেকে মুক্তি চায়। পল্লী বিদ্যুতের একাধিক গ্রাহকদের দাবি, বিদ্যুৎ বিল সংগ্রহে অনিয়ম, ভুয়া মিটার রিডিং, অতিরিক্ত বিল আদায় এবং হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রবণতা এখন নিত্যদিনের চিত্র।

এ জন্য পল্লী বিদ্যুৎ এর গ্রাহকরা সরাসরি বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে দায়ী করছেন। অসহায় সাধারণ মানুষের অভিযোগ—তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে বিদ্যুৎ কর্তৃপক্ষ, অথচ ন্যূনতম সেবাটুকুও পাচ্ছেন না গ্রাহকরা। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

দৈনিক পুনরুত্থান / হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন