গলাচিপায় ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. মিরাজ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া কালু খা বাজারের পূর্ব পাশে ইব্রাহিমের বাসার সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন মিরাজকে আটক করে তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিরাজ উপজেলার গোলখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালীরচর এলাকার মো. মাসুম হাওলাদারের ছেলে।এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: