• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৬ পিএম;
আসিফের গাড়িতে গুলি, ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী

সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।

ঘটনার পর আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর।

ফলে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি। আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এই ঘটনায় এখন পর্যন্ত আসিফ আকবর কোনো মন্তব করেননি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন