• ঢাকা
  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন বিএনপি নেতা খোন্দকার নাসিরুল ইসলাম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৯ পিএম;
ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন বিএনপি নেতা খোন্দকার নাসিরুল ইসলাম

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্য সৌদি আরবের উদ্দেশ্য রওনা হলেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা -বোয়ালমারী-মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, গণমানুষের নেতা খোন্দকার নাসিরুল ইসলাম। 

সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকাল ৪টায় তিনি সৌদি আরবের উদ্দেশ্য শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।  এই সময় তিনি দেশবাসীর নিকট দোয়া কামনা করেন। তিনি বলেন পবিত্র ওমরা পালন শেষে মহানবী হযরত মোহাম্মদ (স) এর পবিত্র রওজা মোবারক জিয়ার করে দেশ ও দেশবাসীর জন্য শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থণা জানাবো। 

সুত্র জানায়, পবিত্র ওমরা শেষে ৫ আগষ্ট ২০২৬ তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে। খোন্দকার নাসিরুল ইসলামের সাথে আলফাডাঙ্গা বিএনপির দুই নেতা সঙ্গে রয়েছেন। তাঁরা হলেন উপজেলা বিএনপির সভাপতি মো আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং পৌর বিএনপির সাধারন সম্পদক  মো: হাসিব। তাঁরা সকলেই এলাকাবাসীর দোয়া কামনা করেছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন